1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সরকার গঠন ও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত। একই সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরব-এর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও তা আরও উন্নত করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।

এর আগে, সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss