1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিল জামায়াত

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান-কে সপরিবারে আগামী ২৮ ফেব্রুয়ারি ইফতার অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রী এই দাওয়াত গ্রহণ করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দাওয়াতপত্র নিয়ে সচিবালয়ে প্রবেশ করে জামায়াতের একটি প্রতিনিধি দল। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী ও জামায়াত নেতাদের মধ্যে একটি আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখা হচ্ছে। সাক্ষাতে উভয় পক্ষ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রী মুঠোফোনে বিরোধী দলীয় নেতা জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন। আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির সব ধরনের বিতর্কের জায়গা হওয়া উচিত সংসদ। এ বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে জামায়াত নেতারা বলেন, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারে, তবে অতীতের মতো রাজনীতিতে খারাপ চর্চা যেন আর না হয়।

তারা আরও বলেন, সরকারকে মূল্যায়নের সময় এখনো হয়নি। জাতি ভালো কিছুর অপেক্ষায় রয়েছে। বিরোধী দল ও সরকারি দলের মধ্যে সুন্দর সমন্বয় ও সহনশীলতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss