1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

পিপি বিএনপি নেতা হওয়ায় ভুতুড়ে মামলা দিচ্ছেন’—আদালতে শাজাহান খানের অভিযোগ, দুই দিনের রিমান্ডে তিন আওয়ামী শীর্ষ নেতা

রনি আহম্মেদ
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২৫ Time View

ওমর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার (২৩ জুন) সকালে আদালতে হাজির হয়ে শুনানির সময় শাজাহান খান অভিযোগ করেন, “পাবলিক প্রসিকিউটর (পিপি) বিএনপি নেতা হওয়ায় একের পর এক ভুতুড়ে মামলা দিয়ে যাচ্ছেন।”

শুনানিতে শাজাহান খানের বক্তব্যে বিচারক স্পষ্ট করেন, মামলা দায়ের করা পিপির দায়িত্ব নয়; তিনি কেবল আদালতের পক্ষ থেকে মামলা পরিচালনায় ভূমিকা রাখেন। তার পরও শাজাহান খান অভিযোগের পুনরাবৃত্তি করেন। পরে আদালতের অনুমতিতে পিপি পাল্টা জবাবে বলেন, “জুলাই মাসে অভিযুক্তরাই বিভিন্ন উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করেছেন। এখন পিপিদের ওপর দায় চাপানো একেবারেই অযৌক্তিক।”

ওমর হত্যা মামলাটি রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হয়। মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান ও শাজাহান খানকে প্রধান আসামি করা হয়। তাদের তিনজনকেই ২ দিনের রিমান্ডে পাঠানোর আবেদন করে তদন্তকারী সংস্থা, যা আদালত মঞ্জুর করেন।

একই দিনে, মোহাম্মদপুর থানার অপর একটি মামলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ কা ম সারওয়ার জাহান বাদশাকে গ্রেফতার দেখায় আদালত। অপরদিকে, পল্টন থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলামকে গ্রেফতার ও রিয়ার অ্যাডমিরাল (অব.) সোহেলকে বদরুল ইসলাম হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে রিমান্ড আদেশকে ঘিরে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss