1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

পাকিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মেজরসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ Time View

পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের ঠাকদাস সেনানিবাস থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হুদোর গ্রামে সোমবার (১ সেপ্টেম্বর) একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে পাঁচজন ক্রু সদস্য নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় এবং বিধ্বস্ত হয়।

নিহতরা হলেন: মেজর আতিফ, পাইলট ইন কমান্ড, মেজর ফয়সাল, সহ-পাইলট, নায়েব সুবেদার মকবুল, ফ্লাইট ইঞ্জিনিয়ার, হাবলদার জাহাঙ্গীর, ক্রু প্রধান ও নায়েক আমির, ক্রু সদস্য

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss