1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

পাকিস্তানের পাল্টা জবাবে রক্তক্ষয়ী সংঘর্ষ, ৫৮ সেনা নিহতের দাবি আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৫ Time View

পাকিস্তানের বিমান হামলার জবাবে আফগানিস্তানের তালেবান সরকার বড় ধরনের পাল্টা অভিযান চালিয়েছে বলে দাবি করেছে কাবুল। আফগান কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই অভিযানে অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) এক্স (পূর্বের টুইটার) পোস্টে আফগান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, আফগান বাহিনী পাকিস্তানের বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম দখল করেছে। তবে পাল্টা অভিযানে আফগান তালেবান বাহিনীরও ২০ জনের বেশি সদস্য হতাহত হয়েছে।

এ বিষয়ে পাকিস্তান এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে হেলমান্দ প্রদেশের মুখপাত্র মৌলভী মোহাম্মদ কাসিম রিয়াজ জানিয়েছেন, শনিবার রাতে ডুরান্ড লাইনের কাছে আফগান বাহিনীর অভিযানে ১৫ পাকিস্তানি সেনা নিহত এবং তিনটি সামরিক ফাঁড়ি দখল করা হয়েছে।

এপি ও আফগান সরকারি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পাকিস্তানের হামলার পর হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকতিকা, খোস্ত, নাঙ্গারহার ও কুনার প্রদেশে পাকিস্তানি সামরিক চৌকি লক্ষ্য করে হামলা চালায় আফগান বাহিনী। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেন,

“পাকিস্তান আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে—এটি তারই জবাব। যদি আবারও এমন হয়, আফগান বাহিনী আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে।”

অন্যদিকে, পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি ও রেডিও পাকিস্তান দাবি করেছে, তালেবানের এই হামলার জবাবে পাকিস্তানি বাহিনী সীমান্তের ১৯টি আফগান চৌকি দখল করেছে। এছাড়া তারা তালেবানের মনোজবা ক্যাম্প সদর দফতর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প ও খারচর দুর্গ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাবুল ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তুলে আফগানিস্তান প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল। সেই হুঁশিয়ারির পরই এই ভয়াবহ সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই প্রতিবেশী দেশের সীমান্তে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss