1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

পশ্চিম তীর দখলে ইসরাইলি বিল পাসে বাংলাদেশের তীব্র নিন্দা

নিউজডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের ভূখণ্ডে সংযুক্ত করার বিল পাস করেছে দেশটির পার্লামেন্ট ‘নেসেট’। এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইল অধিকৃত অঞ্চলে নিজের সার্বভৌমত্ব চাপিয়ে দিতে চায়—যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪-এর সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, ইসরাইল অবৈধভাবে বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব বজায় রাখছে, যা বিশ্বশান্তির জন্য মারাত্মক হুমকি।

ঢাকা স্পষ্টভাবে জানায়—পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশেই ইসরাইলের সার্বভৌমত্ব স্বীকৃত নয়। বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক পরামর্শমূলক অভিমতকে স্বাগত জানায়, যা ইসরাইলের মানবিক আইনের অধীনে দায়িত্বকে পুনর্ব্যক্ত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও একবার পুনর্ব্যক্ত করেছে যে, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss