1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

পদত্যাগের মাত্র ২০ দিনের মধ্যে সরকারি বাসা ছাড়ার পরও মিডিয়া ট্রায়ালে অভিযোগ আসিফ মাহমুদের

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৬ Time View

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি মিডিয়ার একাধিক অভিযোগের জবাবে দাবি করেছেন, সরকারি নিয়ম অনুযায়ী দুই মাস সরকারি বাসায় থাকার সুযোগ থাকা সত্ত্বেও তিনি পদত্যাগের মাত্র ২০ দিনের মধ্যে ওই বাসা ছেড়েছেন।

ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (৩০ জানুয়ারি) গভীর রাতে দেওয়া একটি পোস্টে আসিফ মাহমুদ সজীব লিখেছেন, “সরকারি নিয়ম অনুযায়ী দুই মাস থাকার সুযোগ থাকলেও, আমি পদত্যাগের মাত্র ২০ দিনের মধ্যেই বাসা ছেড়ে দিয়েছি। তারপরও মিডিয়া ট্রায়ালের শিকার হতে হলো।”

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক বিতর্ক থাকলে তা অবশ্যই যৌক্তিক আর্গুমেন্টের মাধ্যমে সমাধান করা উচিত। তবে মিডিয়ার পক্ষ থেকে ব্যক্তিগত আক্রমণ চালানো অত্যন্ত লজ্জাজনক এবং হীনমন্যতার পরিচয় বহন করে। পোস্টে সাবেক উপদেষ্টা বাসা ছেড়ে দেওয়ার তথ্যের পাশাপাশি বাসায় থাকা আসবাবপত্রের একটি তালিকাও সংযুক্ত করেছেন।

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছিল, “পদত্যাগ করেও আসিফ-মাহমুদ সরকারি বাসায় বসবাস করছেন।” এই অভিযোগকে তিনি স্পষ্টভাবে অস্বীকার করেছেন।

উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের ৯ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss