1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন

পথরেখা চূড়ান্ত করতে আজই নিষ্পত্তিতে আসতে চায় কমিশন: আলী রীয়াজ

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০৭ Time View

জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে আজই নিষ্পত্তিতে আসার আশা প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পঞ্চম দিনের আলোচনার শুরুতে এ আশাবাদ ব্যক্ত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আলী রীয়াজ বলেন,

“গত দিনে যে অগ্রগতি হয়েছে, আজ বাকি অংশ নিষ্পত্তি করতে পারব আশা করি। সারা দেশ অপেক্ষায় আছে, আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব, যাতে পথরেখা তৈরি হবে।”

তিনি জানান, দলগুলোর পক্ষ থেকে যদি সুনির্দিষ্ট প্রস্তাবনা আসে, সেটিই সরকারকে জানানো হবে। “আজ নিষ্পত্তিতে আসা গেলে আজই শেষ আলোচনা,” বলেন তিনি।

ড. রীয়াজ আরও বলেন, গণভোট বাস্তবায়ন নিয়ে সুনির্দিষ্ট মতামত জরুরি, আর সনদের যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তি বা দ্বিমত) আছে, সেগুলোকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

“জনগণের সম্মতির ক্ষেত্রে এই আপত্তিগুলো সম্পর্কে জানানো জরুরি, যাতে তারা জেনেশুনে সম্মতি দিতে পারেন,” — যোগ করেন তিনি।

তিনি আরও প্রস্তাব দেন, গণভোটে যদি ‘নোট অব ডিসেন্ট’ থাকে, তবে সেগুলো নিয়েও আলাদাভাবে জনগণের মতামত নেয়ার বিষয়টি ভাবা উচিত।

কমিশন জানায়, ১০ অক্টোবরের মধ্যে জুলাই সনদের সুনির্দিষ্ট বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে হস্তান্তর করতে চায় তারা, এবং ১৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে চায় স্বাক্ষর অনুষ্ঠান।

প্রয়োজনে আরও এক-দুদিন আলোচনা হতে পারে, তবে কমিশন মেয়াদের মধ্যেই কাজ শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

এদিনের বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এবং প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss