1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

নৌপথে চলাচলে সতর্কতা: সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৪২ Time View

দেশের উপকূলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। রোববার (২২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। এ অবস্থায় উল্লিখিত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়ার চলতি সপ্তাহের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে নদীপথে চলাচলরত নৌযান ও জেলেদের জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং স্থানীয় প্রশাসনের দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss