1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

নেপালে সংসদ ভেঙে মার্চে নির্বাচন, অন্তর্বর্তী নেতৃত্বে সুশীলা কার্কি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ Time View

নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন প্রধানমন্ত্রীর সুপারিশে প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল আগামী ৫ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

দুর্নীতি-বিরোধী সহিংস আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি পদত্যাগ করলে, আলোচনার মাধ্যমে সেনাপ্রধান ও আন্দোলনকারীরা কার্কির নাম প্রস্তাব করেন। রাষ্ট্রপতির কার্যালয় জানায়, এই প্রস্তাব গ্রহণ করেই তাকে নিয়োগ দেওয়া হয়।

গত সপ্তাহে চলা আন্দোলনে অন্তত ৫১ জন নিহত এবং ১ হাজার ৩০০ জন আহত হয়েছেন। তরুণ প্রজন্মের নেতৃত্বে হওয়া এই আন্দোলনকে বলা হচ্ছে ‘জেন জি আন্দোলন’, যার সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও উত্তেজনা থেমে যায় প্রধানমন্ত্রীর পদত্যাগের পর।

২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন সুশীলা কার্কি। সততা, দুর্নীতিবিরোধী অবস্থান ও দৃঢ় নেতৃত্বের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত। তার নেতৃত্বে দেশটি এখন অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে নতুন নির্বাচনের দিকে এগোচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss