1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

নির্বিচারে হামলা অব্যাহত, গাজায় একদিনে নিহত ৯০ জনের বেশি, পশ্চিম তীরে বসতকারীদের হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৯৫ Time View

ইসরায়েলের টানা হামলায় রক্তাক্ত হয়ে উঠছে ফিলিস্তিন। গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯০ জনের বেশি মানুষ। আজ (বুধবার) সকালে নতুন করে আরও ১৪ জন নিহত হয়েছেন বলে আল জাজিরা আরবিকে নিশ্চিত করেছে গাজার বিভিন্ন হাসপাতাল সূত্র।

এদিকে, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর উত্তর-পূর্বাঞ্চলের কাফর মালেক এলাকায় ইসরায়েলি বসতকারীদের চালানো হামলায় আরও তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি বজায় থাকলেও, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আলোচনার প্রস্তুতি চলছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের টানা ১২ দিনের হামলায় ইরানে অন্তত ৬২৭ জন নিহত ও ৪ হাজার ৮৭০ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত গাজায় মোট ৫৬,১৫৬ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৩২ হাজার ২৩৯-এ। উল্লেখ্য, ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে প্রায় ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দি হন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss