1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

নির্বাচন করব নিশ্চিত, আপাতত স্বতন্ত্রভাবেই: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩২ Time View

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি, তবে এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি।

রোববার (৯ নভেম্বর) সকালে ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“নির্বাচন করব নিশ্চিত। আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।”

কোনো দলে যোগদানের বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন,

“কোনো দলে যোগ দেবো কিনা, তা নিয়ে এখনো কারও সঙ্গে আলোচনা হয়নি।”

তবে কবে নাগাদ সরকার থেকে পদত্যাগ করবেন—সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।

ধানমন্ডি এলাকায় ভোটার হওয়ার বিষয়ে তিনি বলেন,

“দুইবার ভোট দিতে পারিনি। এবার ধানমন্ডিতেই থাকার ইচ্ছা। তাই ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছি।”

ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। এই আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে মনোনয়ন দিয়েছে।

এর আগে আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন। রাজনৈতিক মহলে আগে থেকেই গুঞ্জন ছিল—তিনি ওই আসন থেকেই নির্বাচন করতে পারেন। তবে সম্প্রতি নতুন আলোচনা শুরু হয় যে, বিএনপির সঙ্গে সমঝোতা হলে তিনি সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

এখন তার ধানমন্ডিতে ভোটার হওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসিফ মাহমুদের এই সিদ্ধান্তে আসন্ন নির্বাচনে তরুণ ভোটারদের আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে ঢাকা-১০ আসন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss