1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

নির্বাচন উপলক্ষে দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা নেই: মালিক সমিতি

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মোটরসাইকেলসহ কয়েক ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দেশের সব দোকান ও শপিং মল বন্ধ থাকবে।

এ অবস্থায় দূরপাল্লার বাস চলাচল নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে বাস-ট্রাক মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে দূরপাল্লার বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বলেন, আগামী ১১ ফেব্রুয়ারি বাস চলবে। ১২ ফেব্রুয়ারি অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে, তবে বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

তিনি আরও বলেন, “বেশির ভাগ কর্মী ভোট দেওয়ার জন্য ছুটি চেয়েছেন। ভোট শেষ হওয়ার পর রাতে সার্ভিস পুনরায় চালু হতে পারে।”

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এ বিষয়ে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী ভোটের দিন— অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত।

এ ছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত— মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজন ও নির্বাচন সংশ্লিষ্ট কাজে এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে শিথিলতা রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন ও স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় যান চলাচলের ক্ষেত্রেও বিধিনিষেধ শিথিল থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss