1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

নির্বাচনে সফলতার মূলমন্ত্র জানালেন তারেক রহমান

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় সফলতার মূল কৌশল ছিল জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের বোঝানো ও আস্থা অর্জন করা—এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিক খালেদ মুহিউদ্দিন তারেক রহমানকে প্রশ্ন করেন,
‘অভয় দিলে বলতে চাই, দুই শতাধিক আসনে বিজয়ের পেছনে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কি না?’

জবাবে তারেক রহমান বলেন,
‘জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেই কাজে আমরা সফল হয়েছি। জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাটাই ছিল আমার উত্তরের মূল কথা।’

তিনি বলেন, ভোটের মাঠে বিএনপির মূল লক্ষ্য ছিল জনগণের আস্থা অর্জন এবং একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে প্রথমে বিএনপির চেয়ারম্যান ইংরেজিতে বক্তব্য দেন। পরে তিনি বাংলায় বক্তব্য রাখেন এবং দেশি-বিদেশি অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss