1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

নির্বাচনের আগে-পরে ৮ দিন মাঠে থাকতে চায় আইনশৃঙ্খলা বাহিনী

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৬১ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের আগে ও পরে মোট ৮ দিন মাঠে থাকার প্রস্তাব দিয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনীর প্রতিনিধি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিজিবি, আনসার-ভিডিপি, এনটিএমসি, এনএসআই এবং ডিজিএফআই-এর মহাপরিচালকসহ ১৮ জন উচ্চপদস্থ কর্মকর্তা।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রস্তাবনাগুলো যাচাই-বাছাই করা হবে এবং নির্বাচনকালে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে কেউ আশঙ্কা প্রকাশ করেনি।

তিনি আরও জানান, ভোটের সময় সশস্ত্র বাহিনীর ৯০ হাজার থেকে ১ লাখ সদস্য, পুলিশের প্রায় দেড় লাখ সদস্য এবং আনসারের প্রায় ৬ লাখ সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে, তবে আইনশৃঙ্খলা বাহিনী এই নিয়মের আওতামুক্ত থাকবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির আগে, অর্থাৎ রমজানের পূর্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের শুরুর দিকে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss