1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

নাজুক অর্থনীতি ঘুরে দাঁড়াতে ট্যাক্স বাড়ানোর ওপর জোর অর্থমন্ত্রীর

নিউজডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ Time View

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে। ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে। দেশে কর্মসংস্থান সৃষ্টি সরকারের অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। তাই দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার জোর দিচ্ছে।”
আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নির্ধারিত জমি সরেজমিনে পরিদর্শন করেন অর্থমন্ত্রী। বিকেল ৩টার দিকে তিনি বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পাশে, মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনী অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে যান।

এ সময় তিনি হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত মোট ১৪.২১৯০ একর এবং অতিরিক্ত ২.৭ একর জমি সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান অর্থমন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।

এ সময় অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসক কার্যালয় ও সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিয়ে ভোলা ও সদস্য সরফরাজ কাদের রাসেলও উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা ও আশপাশের এলাকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরীর চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss