1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ উপলক্ষে তাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে সংসদ সচিবালয়।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “সংসদ সচিবালয়ের পক্ষ থেকে পাঠানো চিঠি আমরা পেয়েছি।”

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। প্রয়োজনে একাধিক দফায় শপথ পাঠ করানো হতে পারে। সে ক্ষেত্রে নবনির্বাচিত এমপিদের গ্রুপভিত্তিকভাবে শপথ করানো হবে।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন

সংবিধান অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন। এবারই প্রথমবারের মতো এই বিধান অনুযায়ী সিইসি শপথ পাঠ করাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss