1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ধর্ম যার যার, নিরাপত্তা সবার অধিকার: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০৪ Time View

দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

বুধবার (১ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, আবহমানকাল ধরে বাংলাদেশে সব ধর্মাবলম্বী মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। এটি দেশের ঐতিহ্য, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্যেরই প্রতিফলন। শরতের কাশফুল আর শীতের আগমনী বার্তার মতোই এই উৎসব আলো ছড়িয়ে দেয় অন্ধকার দূর করার বার্তা।

তারেক রহমান বলেন, উৎসবের মাধ্যমে বিভিন্ন ধর্ম, গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় হয়। সংবিধান ও রাষ্ট্রের দায়িত্ব হলো—দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি আরও উল্লেখ করেন, পবিত্র হাদিসে বলা হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমের প্রতি জুলুম করা কঠোরভাবে নিষিদ্ধ। এ ধরনের অন্যায় করলে কেয়ামতের দিন মহানবী (সা.) নিজেই তার বিরুদ্ধে অবস্থান নেবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একজন নাগরিকের দায়িত্ব আরেকজন নাগরিকের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা। উৎপীড়ন ও প্রতিহিংসার মাধ্যমে যারা সমাজকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায্য ও নৈতিক দায়িত্ব।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যেন শারদীয় উৎসবকে ঘিরে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা না হয়।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনারা নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে উৎসব উদ্‌যাপন করুন। সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিন। বিএনপি বিশ্বাস করে—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss