1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

দেশ বদলাতে পাঁচ বছরই যথেষ্ট: ডা. শফিকুর রহমান

নিউজডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৯২ Time View

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানীতে রূপান্তর করা হবে। তার দাবি, দেশ পরিবর্তনের জন্য তাদের কাছে পাঁচ বছরই যথেষ্ট।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে এ জনসভার মধ্য দিয়ে উত্তরাঞ্চল থেকেই ডা. শফিকুর রহমানের দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু হয়।

ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে পঞ্চগড় চিনিকল মাঠে। স্লোগান ও ব্যানার-ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো সমাবেশস্থল।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমির বলেন, “দেশ যখন কঠিন সময় পার করেছে, তখন আমরা জনগণকে ফেলে কোথাও পালাইনি। ভবিষ্যতেও পালানোর প্রশ্ন নেই।” তিনি আসন্ন নির্বাচনে ভোট কারচুপির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ১০ দলীয় ঐক্য ক্ষমতায় এলে সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে নির্দিষ্ট তিনটি শর্তের ভিত্তিতে। তিনি জানান, তাদের রাজনীতির মূল লক্ষ্য হবে সুশাসন, জবাবদিহিতা এবং জনকল্যাণ নিশ্চিত করা।

এরপর দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে পৃথক সমাবেশে অংশ নিয়ে তিনি দলীয় কর্মপরিকল্পনা তুলে ধরেন। নির্বাচনে জয়ী হলে দেশের ৬৪ জেলায় মেডিকেল কলেজ স্থাপন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss