1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

দেশ ছাড়বেন না, ঘোষণা নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

জেন-জির আন্দোলনের মুখে চলতি মাসের শুরুতে ক্ষমতাচ্যুত হওয়ার পর অবশেষে প্রকাশ্যে এসেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন— দেশ ছেড়ে পালাবেন না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভক্তপুরের গুন্ডুতে নিজ দলের যুব শাখার আয়োজিত এক সমাবেশে ওলি বলেন,
“আপনারা কি মনে করেন, এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ ছেড়ে দিয়ে আমরা দেশ ছেড়ে পালাবো? তা কখনোই হবে না।”

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে সরে যাওয়ার ১৮ দিন পর দেয়া প্রথম ভাষণে তিনি বলেন,
“আমরা এই দেশকে সাংবিধানিক মূলধারায় ফিরিয়ে আনব। নেপালকে আবার শান্তি ও সুশাসনে ফিরিয়ে আনব।”

চলতি মাসের শুরুতে নজিরবিহীন দুর্নীতি-অনিয়ম ও বেকারত্ববিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন ওলি।

  • ৮ সেপ্টেম্বর বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে ১৯ জন নিহত ও কয়েকশ আহত হন।

  • ৯ সেপ্টেম্বর জেন-জির বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ওলি।

  • সহিংসতার মধ্যে সেনাবাহিনী তাকে ও অন্য মন্ত্রীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়।

  • ১৮ সেপ্টেম্বর তিনি গুন্ডুতে একটি ভাড়া বাড়িতে ওঠেন।

সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নয়, বরং ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে ক্ষমতায় এসেছে।

তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, ‘আসুন কেপি ওলির নতুন বাসাটি খুঁজে বের করি এবং আক্রমণ করি।’ কিন্তু সরকার কী করছে? শুধু দেখছে।”

এর আগে ১৯ সেপ্টেম্বর সংবিধান দিবসে দেয়া এক বার্তায় ওলি দাবি করেন, তার সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়নি। বরং আন্দোলনে ‘অনুপ্রবেশ’ হয়েছে, এবং স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালানো হয়, যা পুলিশের কাছে ছিল না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss