দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে ৬ ও ৮ টাকা করে বাড়ানো হয়েছে। এছাড়া পাম তেলের দাম বেড়েছে ১৩ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ২৩ টাকা।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়। এতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম সমন্বয় করা হয়েছে, যা ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী—
বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৯৫ টাকা
খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৭৭ টাকা
পাঁচ লিটারের বোতল সয়াবিন তেল ৯৪৫ টাকা
খোলা পাম তেল লিটারপ্রতি ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে এপ্রিল মাসে সর্বশেষ ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছিল, আর আগস্টে খোলা পাম অয়েলের দাম কমানো হয়।