1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

দেশে পৌঁছেছে শরীফ ওসমান হাদির মরদেহ

নিউজডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে তার মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরপর মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাঘারে রাখা হবে। তবে তাকে কোথায় দাফন করা হবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টার পর সিঙ্গাপুর থেকে মরদেহ বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। আজ সকাল ১০টায় সিঙ্গাপুরের আঙ্গুলিয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা অনুষ্ঠিত হয়নি।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে এক আততায়ী হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss