1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় অগ্রগতি, বেড়ে দাঁড়িয়েছে ২৭.৩০ বিলিয়ন ডলারে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩৩ Time View

বাংলাদেশের অর্থনীতি ঘিরে দীর্ঘদিনের উদ্বেগের মধ্যে এবার এসেছে একটি স্বস্তির বার্তা। বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭,৩০৬ মিলিয়ন মার্কিন ডলারে, যা ২৭.৩০ বিলিয়ন ডলারের সমান।
মঙ্গলবার (২৪ জুন) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নির্ধারিত হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী দেশের নিট বা প্রকৃত রিজার্ভ বর্তমানে ২২,২৪৫.৭০ মিলিয়ন ডলার। এর আগের দিন অর্থাৎ ২৩ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৬,৮২৩.১৫ মিলিয়ন ডলার, আর BPM6 অনুযায়ী নিট রিজার্ভ ছিল ২১,৭৫০.৮২ মিলিয়ন ডলার।

এই হিসাব অনুযায়ী মাত্র একদিনেই প্রায় ৪৮৩ মিলিয়ন ডলারের প্রবৃদ্ধি দেখা গেছে গ্রস রিজার্ভে, এবং নিট রিজার্ভ বেড়েছে প্রায় ৪৯৫ মিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মানদণ্ড BPM6 অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় এবং অন্যান্য অগ্রিম প্রতিশ্রুতি বাদ দিয়ে নিট রিজার্ভ নির্ধারণ করা হয়। এটি একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য পদ্ধতি, যা বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss