1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

দেশের আকাশে রমজানের চাঁদ, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

দেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হচ্ছে। আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা তারাবির নামাজ আদায়ের মাধ্যমে রমজানকে স্বাগত জানাবেন এবং রোজা রাখার প্রস্তুতি নেবেন।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশও রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে। এখন পর্যন্ত চারটি দেশ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে।

ওমান

ওমান জানিয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) শাবান মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন। দেশটির চাঁদ দেখা কমিটির মতে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কোনো অঞ্চল থেকেই চাঁদ দেখা সম্ভব নয়। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবেও ওই দিন চাঁদ দেখা অসম্ভব হওয়ায় ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তুরস্ক

তুরস্কের ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্বের কোনো আরব বা ইসলামি দেশে এমনকি আমেরিকাতেও চাঁদ দেখা সম্ভব নয়। ফলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখার জোর সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে।

সিঙ্গাপুর

সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই রমজান শুরু হবে। দেশটির মুফতির নেতৃত্বাধীন কাউন্সিল নিশ্চিত করেছে যে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদ দেখা অসম্ভব হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলও বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে। গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামাদ জানান, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর তারাবির নামাজের মাধ্যমে রমজানের প্রথম রাত শুরু হবে।

কাউন্সিল আরও জানায়, বৈজ্ঞানিকভাবে যখন চাঁদ দেখা অসম্ভব বলে নিশ্চিত হয়, তখন তার বিপরীত কোনো দাবি গ্রহণযোগ্য নয়। সে অনুযায়ী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদ দেখা সম্ভব নয় বলেই বৃহস্পতিবার থেকে রোজা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss