1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

দেড় দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: নাহিদ ইসলাম

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ Time View

দীর্ঘ ১৬ বছর পর দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, এবার ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, ভোটারদের এমন সব আশ্বাস দেওয়া হচ্ছে, যার বাস্তবায়নের কোনো বাস্তব সম্ভাবনা নেই। এসব মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে। কোনো অবস্থাতেই ভোটাররা যেন ভয় না পান, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দলীয় নেতাকর্মীদের ভোটকেন্দ্রে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এই নির্বাচনের মূল লক্ষ্য হওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss