1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

দায়িত্ব ছাড়ার পরও এক বছর ‘ভিভিআইপি’ থাকবেন ড. মুহাম্মদ ইউনূস

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-কে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি)’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে দায়িত্ব ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবেন।

গত ১০ ফেব্রুয়ারি জারি করা এক সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুসারে তাকে এই মর্যাদা দেওয়া হয়েছে।

দায়িত্ব ছাড়ার পর প্রধান উপদেষ্টাকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার নজির বাংলাদেশে নতুন নয়।
২০০৬ সালে প্রকাশিত এক প্রজ্ঞাপনে তৎকালীন প্রধান উপদেষ্টাকে বিশেষ নিরাপত্তা বাহিনী অধ্যাদেশ, ১৯৮৬ এর আওতায় দায়িত্ব শেষ হওয়ার পর সর্বোচ্চ তিন মাসের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করার বিধান ছিল। সে সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য ছিল।

২০০৬ সালের প্রজ্ঞাপনে যেখানে সময়সীমা ছিল তিন মাস, সেখানে ২০২৬ সালের নতুন প্রজ্ঞাপনে ড. মুহাম্মদ ইউনূসের জন্য সময়সীমা বাড়িয়ে এক বছর নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, তিনি দায়িত্ব ছাড়ার পরও পুরো এক বছর রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা সুবিধা পাবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss