1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

দামেস্কের গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২০, আহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩৬ Time View

সিরিয়ার রাজধানী দামেস্কের ডুওয়েইলা এলাকায় একটি গির্জায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরও ৫২ জন আহত হয়েছেন। রোববার (২২ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় প্রার্থনার সময় এ হামলার ঘটনা ঘটে। মার এলিয়াস গির্জায় চালানো এ হামলা ইতোমধ্যে দেশজুড়ে শোক ও নিন্দার ঝড় তুলেছে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, হামলাকারী গির্জায় ঢুকে প্রথমে গুলি ছুঁড়েন এবং এরপর নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটান।

সিরীয় কর্তৃপক্ষ বলছে, হামলাকারীর সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত আইএস এই হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

সিরিয়ান সিভিল ডিফেন্স (হোয়াইট হেলমেটস) গির্জার ভেতরের কিছু মর্মান্তিক ছবি ও ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, গির্জার বেদি ও কাঠের বেঞ্চ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে, মেঝে রক্তে রঞ্জিত। গির্জার বাইরে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক ব্যক্তি হঠাৎ অস্ত্র হাতে গির্জায় ঢুকে গুলি চালাতে থাকেন, তাকে বাধা দিতে গেলে তিনি নিজেকে উড়িয়ে দেন।

পাশের একটি দোকানের কর্মী বলেন, “প্রথমে গুলি, এরপর আগুন—গির্জার ভেতর থেকে কাঠের টুকরো উড়ে এসে দরজার সামনে পড়তে দেখেছি।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দামেস্কে এই আত্মঘাতী হামলাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা। কারণ, ২০২4 সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বিদ্রোহীদের ক্ষমতাচ্যুত করার পর রাজধানীতে এটিই প্রথম আত্মঘাতী হামলা। এতে করে দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss