1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে আজ অনুষ্ঠিত হচ্ছে সংসদীয় কমিটির প্রথম বৈঠক। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকটি শুরু হয়।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকার ও বিরোধী দলের মোট ১১ জন সদস্য অংশ নিয়েছেন।

এদিন বিকেলে সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ১৩ দিনের বিরতি শেষে আগামীকাল (রোববার) বিকেল ৩টায় শুরু হবে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন।

জানা গেছে, সংসদের প্রথম অধিবেশন এপ্রিল মাসজুড়ে চলবে। এতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা এবং অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তা মুলতবি ঘোষণা করেন। এরপর থেকেই সংসদীয় কার্যক্রমকে আরও নিয়মিত ও গতিশীল করতে নানা প্রস্তুতি চলছিল।

আজকের এই বৈঠকের মধ্য দিয়েই সংসদীয় কমিটিগুলোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss