1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ Time View

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আনা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং হাইপার প্রোপাগান্ডার অংশ।

শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ওয়ান ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের সময় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু হয়েছে। তিনি বলেন, “সেই নির্যাতনের দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।”

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরাঞ্চল সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরে নির্বাচন কমিশনের নির্দেশনা ও বিধিমালা মেনেই তিনি প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছেন।

রুহুল কবির রিজভী আরও দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বগুণ ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss