1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আনতে বিশেষ ট্রেন রিজার্ভ চাইল বিএনপি

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে দলটি। এ লক্ষ্যে ৭টি রুটে বিশেষ ব্যবস্থার অনুরোধ জানিয়ে রেল মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে রেল মন্ত্রণালয়ের কাছে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন। তাকে সংবর্ধনা জানানোর জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢাকায় আগমনের সম্ভাবনা রয়েছে। সে কারণে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করার আগ্রহ প্রকাশ করেছে বিএনপি। এ ক্ষেত্রে সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ভাড়া পরিশোধ করা হবে বলেও চিঠিতে জানানো হয়।

রেল মন্ত্রণালয়ের কাছে যে রুটগুলোতে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভের অনুরোধ জানানো হয়েছে, সেগুলো হলো, কক্সবাজার–ঢাকা,সিলেট–ঢাকা, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা, টাঙ্গাইল–ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী–ঢাকা, পঞ্চগড়–নীলফামারী–পার্বতীপুর–ঢাকা, কুড়িগ্রাম–রংপুর–ঢাকা

এ বিষয়ে রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss