তাইওয়ানে বুধবার (২৪ ডিসেম্বর) ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে ভূমিকম্পটির উৎপত্তি হয়, যার গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
অন্যদিকে, ফোকাস তাইওয়ান নিউজ জানিয়েছে, তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (CWA) দক্ষিণ-পূর্ব তাইওয়ানের তাইতুং কাউন্টিতে ভূমিকম্পটির মাত্রা ৬.১ হিসেবে পরিমাপ করেছে।
এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: আনাদোলু এজেন্সি