1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭১ Time View

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শরিয়াতউল্লাহ (২০) ইমাদ পরিবহনের হেলপার। তিনি পিরোজপুর জেলার হরিনা গাজিপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মাওয়ামুখী এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের একটি বাসকে পেছন দিক থেকে দ্রুতগামী ইমাদ পরিবহনের একটি বাস ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই শরিয়াতউল্লাহ মারা যান।

দুর্ঘটনায় আহত আটজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও হাইওয়ে পুলিশের সহায়তায় পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

নিহতের মরদেহ বর্তমানে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss