1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২১২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭১ Time View

দেশে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে এক হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২১২ জনের মৃত্যু হয়েছে, আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯০৭ জনে। শুধুমাত্র অক্টোবরের প্রথম পাঁচদিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ২,৫৬৫ জন এবং প্রাণ হারিয়েছেন ১৪ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত ৯ জনের মধ্যে ৭ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ও একজন চট্টগ্রাম বিভাগের।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে (১৯৫ জন), এরপর চট্টগ্রাম (১০৪), ঢাকা (২০১), ময়মনসিংহ (৪১), রংপুর (২৩), সিলেট (৯) ও রাজশাহী বিভাগে (৮২ জন)। এ সময় ৮৯৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, ফলে চলতি বছরে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭,২৫৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এ বছর সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন — ১৫,৮৬৬ জন, মৃত্যুও ছিল সর্বোচ্চ ৭৬ জন। গত বছর (২০২৪) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ১,৭০৫ জনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss