1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

ডিসেম্বরে রেমিট্যান্সে এলো ৩২২ কোটি ডলার, দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ Time View

সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪১ লাখ ডলার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত মার্চে, যখন প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।

ডিসেম্বর মাসে ব্যাংকভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক: ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংক: ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংক: ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার, বিদেশি ব্যাংক: ৬৮ লাখ ৭০ হাজার ডলার

বাংলাদেশ ব্যাংক জানায়, ডিসেম্বরের বিভিন্ন সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য। ১–৬ ডিসেম্বর: ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার, ৭–১৩ ডিসেম্বর: ৮৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার, ১৪–২০ ডিসেম্বর: ৬৬ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলার, ২১–২৭ ডিসেম্বর: ৫৭ কোটি ৯৭ লাখ ৮০ হাজার ডলার, ২৮–৩১ ডিসেম্বর: ৪৭ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ডলার

এর আগে নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এছাড়া অক্টোবর ও সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ ছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। জুলাই ও আগস্টে এসেছে যথাক্রমে ২৪৭ কোটি ৮০ লাখ এবং ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার।

এদিকে বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২০২৪–২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss