1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হবে শুধু দেশের লাভ হলে: নৌপরিবহন উপদেষ্টা

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ Time View

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট করে বলেন, দেশের স্বার্থে লাভজনক না হলে এই চুক্তি করা হবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কখনোই রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না। তবুও কার স্বার্থে এই আন্দোলন চলছে, তা তিনি বুঝতে পারছেন না বলে মন্তব্য করেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, বন্দরের বর্তমান অচলাবস্থা সৃষ্টি করছে বন্দরেরই কিছু কর্মচারী। এতে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জাতীয় অর্থনীতির ক্ষতি হচ্ছে। নির্বাচন ও রমজান মাস সামনে রেখে এমন পরিস্থিতি আরও উদ্বেগজনক বলে জানান তিনি।

তিনি আরও দাবি করেন, কর্মচারীদের বদলির সঙ্গে ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন্দর চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো উত্তাল রয়েছে বন্দর এলাকা। সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’।

এই পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ অস্থিরতা তৈরির অভিযোগে ১৬ জন শ্রমিককে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও বন্দরে বদলি করেছে। পাশাপাশি বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss