1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

ডাকসু নির্বাচন পেছাল হাইকোর্টের নির্দেশে, নতুন তারিখ ৩০ অক্টোবর পর্যন্ত

রনি আহম্মেদ
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার (১ সেপ্টেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে করা রিটের শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এস এম ফরহাদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে জিএস পদে মনোনীত হয়েছেন। তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।

এর আগে বামজোটের মনোনীত প্রার্থী বি এম ফাহমিদা আলম তার প্রার্থিতার বৈধতা নিয়ে রিট করেন। রিটে ফরহাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ আনা হয় এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়টিও উল্লেখ করা হয়।

আদালত জানতে চেয়েছেন, ফরহাদের প্রার্থিতা বৈধ ঘোষণা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না। একইসঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার প্রার্থিতা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss