1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, উত্তপ্ত পরিস্থিতি

রনি আহম্মেদ
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪৯ Time View

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন মো. আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক। শনিবার (১২ জুলাই) ভোররাতে এই ঘটনা ঘটে, যা দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন এলাকায় অবস্থিত।

নিহত আসকর আলী হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল।

পুলিশ জানায়, আসকর আলী সীমান্তের মেইন পিলার ৩৫৩-এর সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের ৮৭ বিএসএফের পারিয়াল ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, যাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় জনতা সীমান্ত এলাকায় ভিড় জমায়।

ওসি জাকারিয়া মণ্ডল বলেন, “বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন—এমন খবর আমরা পেয়েছি। আমরা ঘটনাস্থলের আশপাশেই আছি। বিএসএফ লাশ হস্তান্তর করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফ এবং বাংলাদেশের অভ্যন্তরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ জানান, “ঘটনাটি আমাদের আওতাধীন নয়, এটি দিনাজপুর ৪২ বিজিবির এলাকার ঘটনা। তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss