1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

ট্রাম্প-মামদানির ঐতিহাসিক বৈঠক: ‘ফ্যাসিস্ট’ অভিযোগে হেসে সরে গেলেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

নিউইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) ওভাল অফিসে অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে।

মেয়র নির্বাচিত হওয়ার আগে ও পরে জোহরান মামদানি একাধিকবার ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দিয়েছিলেন। শুক্রবার বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামদানিকে বলতে শোনা যায়, “আমি আগেই এই বিষয়ে কথা বলেছি।”

এই সময়ে হাসিমুখে ট্রাম্প বলেন, “ঠিক আছে। আপনি এমনটা বলতেই পারেন। এতে আমার কোনো আপত্তি নেই। ব্যাখ্যা করার থেকে বলে দেয়া সহজ। আমি কিছুই মনে করছি না।” পরে নরম স্বরে পাল্টা হেসে মামদানি বলেন, “ঠিক আছে, হ্যাঁ।”

৪ নভেম্বরের নির্বাচনে মামদানির প্রতি ট্রাম্পের ঘোর বিরোধ দেখা গেছে এবং একে অপরকে কটাক্ষ করতেও ছাড়েননি। তবে শুক্রবারের বৈঠকটি ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। ট্রাম্প, মামদানির প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, “নিউইয়র্কের মেয়র হওয়া অনেক বড় ব্যাপার। আমি আশা করি, তিনি দুর্দান্ত মেয়র হবেন।”

মামদানি বলেন, “আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” বৈঠকে নিউইয়র্কের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দুজনেই।

ট্রাম্প বলেন, “আমাদের বৈঠকটি দারুণ, খুবই ফলপ্রসূ। আমরা দুজনেই চাই এই প্রিয় শহরকে ভালোভাবে এগিয়ে নেওয়া হোক।”
তিনি আরও বলেন, “আমি তাকে অভিনন্দন জানিয়েছি। তিনি সত্যিই অসাধারণ নির্বাচনী লড়াই করেছেন, এবং সবাইকে সহজেই হারিয়েছেন।”

মামদানি মন্তব্য করেন, “প্রেসিডেন্টের সঙ্গে আমার বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে। আমরা দুজনেই নিউইয়র্ক সিটিকে ভালোবাসি। এই শহরের মানুষকে কীভাবে সাশ্রয়ী জীবন ফিরিয়ে দেওয়া যায়—এটাই মূল আলোচনার বিষয়বস্তু।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss