গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও আর্টিলারি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার রাফাহ ক্রসিং দিয়ে আহত ও রোগীদের সপ্তম দলটি গাজায় ফিরে এসেছে।
অধিকৃত পশ্চিম তীরের হেবরনজুড়ে ইসরায়েলি সেনাদের অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানের সময় ছোড়া টিয়ার গ্যাসে কয়েকজন ফিলিস্তিনি শ্বাসরোধে অসুস্থ হয়ে পড়েছেন।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত ৭২ হাজার ৩৭ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৬৬৬ জন।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হন আনুমানিক ১ হাজার ১৩৯ জন এবং প্রায় ২৫০ জনকে বন্দি করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.