1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

ট্রাম্পের হুঁশিয়ারি: ইসরায়েলকে বোমা বর্ষণ বন্ধের আহ্বান, উভয় পক্ষই যুদ্ধবিরতি ভঙ্গ করেছে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১২৬ Time View

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইসরায়েল ও ইরানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, উভয় পক্ষই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। তবে তিনি ইসরায়েলের ওপর বেশি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আমি খুবই অসন্তুষ্ট। আর নয়—বোমা বর্ষণ বন্ধ করো। এখনই তোমাদের পাইলটদের ঘরে ফিরিয়ে নাও!”

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তেহরানে ‘নির্দেশিত ও তীব্র হামলা’ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। তার দাবি, ইরান যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, যা কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল।

ইরান এ অভিযোগ অস্বীকার করেছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইসরায়েল যদি আরেকবার যুদ্ধবিরতি ভঙ্গ করে, তবে তারা ‘সশস্ত্র জবাব দিতে প্রস্তুত’।

ইতোমধ্যে ইরান সোমবার কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে তেহরান।

ইরানের দাবি অনুযায়ী, ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০০ জনের বেশি নিহত হয়েছে, যাদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩,০৫৬ জন। অন্যদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ২৮ জন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss