মার্কিন রিপাবলিকান কংগ্রেসওম্যান মার্জরি টেলর গ্রিন, যিনি ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ এবং প্রভাবশালী ফার-রাইট নেতা, ট্রাম্পের সঙ্গে তীব্র দ্বন্দ্বের পর কংগ্রেসের সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
পদত্যাগের ঘোষণায় গ্রিন বলেন,
“১৪ বছর বয়সে ধর্ষিত ও নির্যাতিত আমেরিকান নারীদের পক্ষ নেওয়া বলে আমাকে প্রেসিডেন্ট ট্রাম্প ‘দেশদ্রোহী’ বলল—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
গ্রিন জানান, তিনি ৫ জানুয়ারি ২০২৬ তারিখে অফিস থেকে বিদায় নেবেন। তিনি আরও বলেন, “আমার সমর্থক ও পরিবার যেন ট্রাম্পের বিরুদ্ধে কটুক্তিমূলক প্রাথমিক নির্বাচনের শিকার না হন।”
ট্রাম্প সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটা দেশের জন্য দারুণ খবর।” গ্রিনের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্বের মূল কারণ ছিল জেফরি এপস্টিন সম্পর্কিত সরকারি নথি প্রকাশের দাবি। ট্রাম্প এটিকে ‘ডেমোক্র্যাটদের ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করেছিলেন।
গ্রিন আরও উল্লেখ করেছেন, এ বছর তিনি প্রথম রিপাবলিকান হিসেবে ইসরায়েলের গাজার ওপর আক্রমণকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্পের সমর্থন প্রত্যাহারের পর তিনি একাধিক হুমকির মুখে পড়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, পদত্যাগের সিদ্ধান্তটি MAGA শিবিরের ভাঙনের স্পষ্ট ইঙ্গিত, বিশেষ করে সাম্প্রতিক ডেমোক্র্যাটিক বিজয়ের প্রেক্ষাপটে।