1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন

ট্রাইব্যুনালে ফজলুর রহমানের নিঃশর্ত ক্ষমা চাওয়া, আদালত অবমাননার অভিযোগে লিখিত আবেদন

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

কিশোরগঞ্জ-৪ আসনের ধানের শীষ প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেছেন। তিনি এই আবেদন করেছেন আদালত অবমাননার অভিযোগে।

বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এ তথ্য নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে, ৩০ নভেম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বরের মধ্যে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। ওই সময় চেয়ারম্যান আরও বলেন, “এ ট্রাইব্যুনাল মানি না—এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার অন্তর্ভুক্ত।” তিনি ফজলুর রহমানের ওকালতির লাইসেন্স থাকা নিয়েও প্রশ্ন তুলেন।

উল্লেখ্য, ২৬ নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, এক টকশোতে ফজলুর রহমান মন্তব্য করেন—“এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এখানে বিচার সম্ভব নয়। যারা বিচার করছেন, তাদের মধ্যে আমি ধারণা করছি ভেতরে একটি কথা আছে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss