1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

টেকনাফে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেফতার

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ Time View

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফনদীর স্লুইচগেইট এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে র‌্যাব-১৫ ও বিজিবি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কেওড়া বাগান এলাকা থেকে মো. ওমর সিদ্দিক (২৮) নামের ওই মাদককারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩ লাখ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট।

গ্রেফতারকৃত ওমর সিদ্দিক মিয়ানমারের রাখাইন রাজ্যের মংড়ু টাউন শিফে খারাংখালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ ওসমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান। পরে বিকেলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক, বিজিবির ভারপ্রাপ্ত অপারেশন কর্মকর্তা লে. মো. সাদিক রাফি এবং ক্যাপ্টেন মুবাশ্বির নাকীব তরফদার।

লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, “উদ্ধার করা ইয়াবা ও আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি তদন্ত হিমেল রায় জানান, “মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss