1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

টিটিপাড়ায় ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস চালু, স্বস্তিতে জনসাধারণ

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো টিটিপাড়ার ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস। এখন থেকে রেললাইনের নিচ দিয়েই নির্বিঘ্নে চলবে যানবাহন, রিকশা ও পথচারীরা। এতে ট্রেন এলেই ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার দিন শেষ হলো রাজধানীবাসীর।

রাজধানীর টিটিপাড়ায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস। চালুর পর থেকেই শুরু হয়েছে যান চলাচল, আর তাতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন এলাকাবাসী।

শনিবার (৮ নভেম্বর) সকালে আন্ডারপাসটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন।

নতুন এই আন্ডারপাসের নিচ দিয়ে ৬ লেনের রাস্তার মধ্যে ৪ লেনে চলবে যান্ত্রিক যানবাহন, এবং দুই পাশে থাকবে রিকশা ও সাইকেলের জন্য পৃথক লেন। পথচারীদের নিরাপদ চলাচলের জন্য রাখা হয়েছে প্রশস্ত ফুটপাতও। ফলে এখন থেকে ট্রেন চলাচলের সময় আর রেলগেটে অপেক্ষা করতে হবে না।

স্থানীয়দের অভিযোগ ছিল, মাত্র আধা কিলোমিটার পথ পেরোতেও আগে কখনও কখনও এক ঘণ্টা পর্যন্ত সময় লেগে যেত। অনেকেই বিকল্প পথ ধরে খিলগাঁও বা গোলাপবাগ হয়ে দীর্ঘ পথ ঘুরে যেতে বাধ্য হতেন। আন্ডারপাসটি চালু হওয়ায় মতিঝিল, মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগের সংযোগ সড়কগুলোতে যান চলাচল হবে আরও সহজ ও দ্রুত।

তবে স্থানীয়রা মনে করিয়ে দিচ্ছেন—এই স্থাপনার নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি, যাতে নতুন অবকাঠামো দ্রুত নষ্ট না হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রেলওয়ে ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে আন্ডারপাসটির যথাযথ রক্ষণাবেক্ষণ করা হবে। তবে তারা আরও জানিয়েছেন, কমলাপুর মেট্রোরেল স্টেশন নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত এই আন্ডারপাসের পূর্ণ সুফল পাওয়া কিছুটা সময়সাপেক্ষ হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss