1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

টানা ১৮ ওয়ানডেতে টস হারলো ভারত, বদলায়নি ভাগ্য!

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২১৪ Time View

ভারতের ক্রিকেটে নেমেছে টস-দুর্ভাগ্যের ছায়া। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে আজ পর্যন্ত টানা ১৮টি ওয়ানডে ম্যাচে টস হারলো ভারত—যা বিশ্ব ক্রিকেটে একেবারে অনন্য এক রেকর্ড। শনিবার (২৫ অক্টোবর) সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জেতেনি অধিনায়ক শুভমান গিল।

এর আগে রোহিত শর্মার নেতৃত্বেও টানা ১৫টি টস হেরেছিল ভারত। প্রায় দুই বছর ধরে ওয়ানডেতে টস ভাগ্য হাসেনি তাদের দিকে। তবে আশার কথা—টস হারলেও ম্যাচে জয়ের হার খারাপ নয়; শেষ ১৭ ম্যাচের মধ্যে ১০টিতে জয় পেয়েছে ভারত।

তবুও চলমান অস্ট্রেলিয়া সফরে তাদের অবস্থা মোটেও সুখকর নয়। প্রথম দুই ম্যাচেই পরাজয়ের পর সিরিজ হাতছাড়া। আজ সিডনিতে হারলে ৪১ বছর পর হোয়াইটওয়াশের লজ্জা বরণ করতে হবে ভারতীয় দলকে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss