1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

টানা দুই সপ্তাহের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

অসুস্থ শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে টানা দুই সপ্তাহ অবস্থানের পর আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন। এর আগে সকাল ৭টা ১০ মিনিটে ধানমন্ডিতে বাবার বাসা থেকে বিমানবন্দরের পথে যাত্রা শুরু করেন তিনি। পুরো যাত্রাপথে তার গাড়িবহর ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন।

বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানায়, লন্ডনে পৌঁছানোর চার দিনের মধ্যেই আগামী ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে ফেরার কথা রয়েছে ডা. জুবাইদা রহমানের। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে সেদিন সপরিবারে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপির পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, শাশুড়ির অসুস্থতার সময় ডা. জুবাইদা রহমান মায়ের মতো করেই তার সেবা করেছেন। তারেক রহমানের সপরিবারে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবেই তিনি লন্ডনে যাচ্ছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, তারেক রহমান দেশে ফিরে যে বাসায় উঠবেন, সেটির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রস্তুতি সম্পন্ন না হলে সাময়িকভাবে গুলশানে মায়ের বাসভবন ‘ফিরোজা’য় অবস্থান করতে পারেন তিনি।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় এক মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনার প্রেক্ষাপটে গত ৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে আসেন ডা. জুবাইদা রহমান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে নেওয়া সম্ভব না হওয়ায় তিনি দুই সপ্তাহ শাশুড়ির পাশে থেকে চিকিৎসা তত্ত্বাবধান করেন। বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।

২০০৮ সালে দেশ ছাড়ার পর দীর্ঘ ১৭ বছর পর চলতি বছরের ৬ মে প্রথমবারের মতো দেশে ফিরেছিলেন ডা. জুবাইদা রহমান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss