দীর্ঘ তিন মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফিরেছেবাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০২৭ বিশ্বকাপে সরাসরি মূলপর্বে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে প্রথম পরীক্ষায় আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।
বুধবার (১১ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়কমেহেদী হাসান মিরাজ। ফলে শুরুতে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান।
পরিসংখ্যান বলছে, দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত বেশ এগিয়ে পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মোট ৩৯টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫টি, আর পাকিস্তান জিতেছে ৩৪টি ম্যাচ।
২০২৭ ক্রিকেট বিশ্বকাপ–এ সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল। তবে আয়োজক দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল যদি সেরা আটের মধ্যে থাকে, তাহলে সরাসরি সুযোগ পাবে শীর্ষ ৯ দল।
সেই হিসেবে বাংলাদেশকে অন্তত সেরা ৯ দলের মধ্যে থাকতে হবে। বর্তমানে র্যাঙ্কিংয়ে দশম স্থানে রয়েছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।
পাকিস্তান একাদশ:
সাহেবজাদা ফারহান, মায সাদাকাত, শামিল হুসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম এবং আবরার আহমেদ।
Leave a Reply
You must be logged in to post a comment.