1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

জুলাই স্মৃতি স্থাপনার বাজেট নিয়ে বিতর্ক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ Time View

জুলাই স্মৃতি স্থাপনার বাজেট নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিতব্য জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “জুলাই স্মৃতি সম্পর্কিত স্থাপনার বাজেট নিয়ে কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্ন তুলছে। এটি জনগণের দায়বদ্ধতা থেকে নয়, বরং অপপ্রচার চালানোর কৌশল।”

তিনি আরও অভিযোগ করেন, “যারা অতীতে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে, তারাই এখন সরকারের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে অপপ্রচার চালাচ্ছে।”

জুলাইয়ের চেতনা ধরে রাখার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “প্রজন্ম থেকে প্রজন্ম এই স্মৃতি ধরে রাখা হবে। কেউ তা দমন করতে পারবে না।” তিনি জানান, আগামী ডিসেম্বরে জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss