1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করা হবে: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১২ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় নারীশক্তি’ আত্মপ্রকাশ করেছে। রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন এবং সদস্য সচিব হয়েছেন ডা. মাহমুদা মিতু। এছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে নুসরাত তাবাসসুমকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন,
“সারা দেশের জুলাইয়ের যেসব নারী কণ্ঠস্বর হারিয়ে গেছে, আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করবো। জাতীয় নারীশক্তি আবারও তাদের সামনে নিয়ে আসবে।”

তিনি আরও বলেন, জুলাইয়ের পর নারীরা কেন রাজনীতির সম্মুখভাগ থেকে সরে গেছেন—এ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তার মতে, সাইবার বুলিং ও অনলাইন হয়রানির কারণে অনেক নারী রাজনীতি থেকে পিছিয়ে যেতে বাধ্য হয়েছেন।

নাহিদ ইসলাম জানান, এনসিপির সহযোগী সংগঠন হলেও জাতীয় নারীশক্তি স্বাধীনভাবে কাজ করবে এবং বৈষম্যহীন নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করবে।

এ সময় চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকারের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss