1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন

জাতীয় শহীদ সেনা দিবস: শহীদ সেনাসদস্যদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান

সকাল ১০টার দিকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ অবস্থিত বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর সম্মান জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের প্রতি সম্মান জানান।

এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই দিনে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সেই সব বীর সেনাসদস্যকে, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তির জন্য জীবন উৎসর্গ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss